• দেশজুড়ে
  • নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব মোঃপুর বটতলা এলাকা থেকে জান্নাতুল নাঈম তন্নী (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব মোঃপুর বটতলা এলাকা থেকে জান্নাতুল নাঈম তন্নী (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

দেশজুড়ে ১ মিনিট পড়া
নোয়াখালীর সেনবাগ উপজেলার পূর্ব মোঃপুর বটতলা এলাকা থেকে জান্নাতুল নাঈম তন্নী (৩০) নামে এক নারী নিখোঁজ হয়েছেন।

মনির হোসেন, সেনবাগ-নোয়াখালী ,প্রতিনিধিঃ

তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১০টার দিকে তিনি নিজ বাসা থেকে বের হন। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ জান্নাতুল নাঈম তন্নীর গায়ের রং ফর্সা। ঘটনার পর থেকেই পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো—

📞 যোগাযোগ: +৮৮০১৬২৫২০৭৯২৭ +৮৮০১৬০১৩৪৫১৪৭ +৮৮০১৮১২৫৫৯১৯৭

পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।