• দেশজুড়ে
  • কক্সবাজারে বিস্ফোরণ: আহতদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতের নেতারা

কক্সবাজারে বিস্ফোরণ: আহতদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতের নেতারা

দেশজুড়ে ১ মিনিট পড়া
কক্সবাজারে বিস্ফোরণ: আহতদের দেখতে চমেক হাসপাতালে জামায়াতের নেতারা

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় নবনির্মিত একটি এলপিজি ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতদের শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে দেখতে যান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের জন্য দোয়া ও মুনাজাত করেন, এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নির্দেশনায় আহতদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নেতারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চকবাজার থানা আমির আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমির আব্দুল হান্নান, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

Tags: আহত হাসপাতাল কক্সবাজারে বিস্ফোরণ চমেক জামায়াতের নেতারা