শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হওয়ায় বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনা প্রদানের আয়োজন করে উপজেলা বিএনপি।
জোনায়েদ সাকি বলেন, একদিকে যেমন জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজ ধর্মের কোনো নাম নিয়ে কোনো ফ্যাসিবাদও আমরা সহ্য করব না।
যদি সেটা আমাদের করতে হয়, বিএনপির নেতৃত্বে আমাদের যে ঐক্য, সেই ঐক্য সারাদেশে বজায় রাখতে হবে। সেই ঐক্য বজায় থাকলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সার্বভৌম ও সকলের ন্যায্য হিস্যা পাওয়ার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, আমরা কীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, কীভাবে এমন একটি রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে পারি-যারা জনগণের কাছে এমন শক্তি নিয়ে হাজির থাকবে, যাতে কোনো অপশক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপৎ জোট সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পর থেকেই অক্লান্ত পরিশ্রম করছেন, কীভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন।
ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ১০ হাজার টাকা সুদসহ কৃষি ঋণ মওকুফ, ইমামসহ অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা-এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যেই শুরু হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ. খালেক।