• দেশজুড়ে
  • মোটরসাইকেলে অভিনব কায়দায় kuf Relief (মাদক) বহনকালে মাদক কারবারী রফিকুল ইসলাম গ্রেফতার

মোটরসাইকেলে অভিনব কায়দায় kuf Relief (মাদক) বহনকালে মাদক কারবারী রফিকুল ইসলাম গ্রেফতার

র‍্যাব-৫, সিপিসি-১

দেশজুড়ে ১ মিনিট পড়া
মোটরসাইকেলে অভিনব কায়দায় kuf Relief (মাদক) বহনকালে মাদক কারবারী রফিকুল ইসলাম  গ্রেফতার

আবুল বাশার, রাজশাহী প্রতিনিধি

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়াস্থ টমাস আলী প্রকাশ বাগা এর বাড়ীর অনুমান ৩৫ গজ উত্তরে জনৈক সামেদ এর মালিকীয় আম বাগানের ভিতর হতে মাদক কারবারী ১। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-আব্দুল কাদের, মাতা-রুলিয়ারা বেগম, সাং-তারাপুর মুন্নাপাড়া মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে ৩৯ বোতল kuf Relief (মাদক) সহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ ১১:০৫ ঘটিকার সময় র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল থানা এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়ায় আম বাগানের ভিতর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের খড়িয়াল শেখপাড়াস্থ টমাস আলী প্রকাশ বাগা এর বাড়ীর অনুমান ৩৫ গজ উত্তরে জনৈক সামেদ এর মালিকীয় আম বাগানের ভিতর হতে একই তারিখ ১৪.৫০ ঘটিকার সময় মাদক কারবারী ১। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-আব্দুল কাদের, মাতা-রুলিয়ারা বেগম, সাং-তারাপুর মুন্নাপাড়া মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে আটক করা হয় এবং তার ব্যবহৃত নিজ হেফাজতে থাকা মোটরসাইকেলের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ৩৯ বোতল kuf Relief (মাদক) ঘটনাস্থলে উদ্ধার করা হয়।

Tags: গ্রেফতার কারবারী রফিকুল ইসলাম