• দেশজুড়ে
  • রহনপুরে মানবতার সেবাই সংগঠনের ইফতার মাহফিল

রহনপুরে মানবতার সেবাই সংগঠনের ইফতার মাহফিল

দেশজুড়ে ১ মিনিট পড়া
রহনপুরে মানবতার সেবাই সংগঠনের ইফতার মাহফিল

নুর মোহাম্মদ , গোমস্তাপুর, চাপাই নবাবগঞ্জ

মানবতার সেবায় রহনপুর ৬ষ্ঠ বছড়ে পদার্পণ উপলক্ষে মতবিনিময় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। মানবতার সেবাই রহনপুর এর সভাপতি সাবেক কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেম। আরও উপস্থিত ছিলেন সাবেক মেয়র তারিখ আহমদ, মতিউর রহমান, বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত সারিকুল ইসলাম সাদ্দাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস তরিকুল ইসলাম বকুল বিশিষ্ট চাউল ব্যবসায়ী মেসাস রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম রফিক সহ সংগঠনের সদস্যবৃন্দ । উল্লেখ্য যে এই সংগঠনটি রহনপুর রেল স্টেশনে পথশিশু , পাগল, ভিক্ষুক ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তীকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।