• দেশজুড়ে
  • বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ

বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ

দেশজুড়ে ১ মিনিট পড়া
বকেয়া বেতন, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-সিলেট সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে ও শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে উপজেলার মইকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়। এতে সড়কের উভয় পাশে প্রায় ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ ও পথচারীরা। এ সময় আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ শত শত দূরপাল্লার যানবাহন।

এ বিষয়ে জেলা শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

Tags: অবরোধ শ্রমিক বকেয়া বেতন