সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র্যাব-৬ এর অভিযানে ১০০৬ (এক হাজার ছয়) বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১টা ৪৫ মিনিটে দেবহাটা থানাধীন কুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। র্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল থেকে র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কমান্ডার, র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা’র নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ১০০৬ বোতল ফেন্সিডিল (Wincerex) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাসানুর কারিকর (৪৫), পিতা: মৃত আজিজ কারিকর, সাং- কুলিয়া, থানা- দেবহাটা, জেলা- সাতক্ষীরা; মোঃ মনিরুল ইসলাম (২৫), পিতা: সহারপ হোসেন সরদার এবং মোঃ মূসা করিম (৩০), পিতা: মৃত জিয়া উদ্দীন গাজী, উভয় সাং- হাড়দ্দাহ, থানা- সদর, জেলা- সাতক্ষীরা। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬(১) ধারার সারণির ১৪(গ)/৪১ ধারায় মামলা রুজু করে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
দেবহাটায় র্যাবের অভিযানে ১০০৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
দেশজুড়ে
১ মিনিট পড়া
সাতক্ষীরা প্রতিনিধি: