• দেশজুড়ে
  • রংপুরে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১

রংপুরে অবৈধভাবে টিসিবি পণ্য মজুদ, গোয়েন্দা পুলিশের অভিযানে আটক ১

দেশজুড়ে ১ মিনিট পড়া

শাকিল আহমেদ,ব্যুরো চীফ্, রংপুর

রংপুরে টিসিবি’র পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে কালাবাজারে বিক্রির জন্য মজুদ করা বিপুল পরিমাণে টিসিবির পণ্য উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় টিসিবির ডিলার রুবেল ইসলাম নামে একজনকে আটক করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর ষ্টেশন তেলের ডিপো সংলগ্ন গোডাউন থেকে বিপুল পরিমান টিসিবি পণ্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টিসিবির ডিলার রুবেল ইসলাম ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি না করে পরবর্তিতে কালোবাজারে বেশি দামে বিক্রির জন্য অবৈধভাবে মজুদ করে পণ্য। জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই ও টিসিবি’র দেওয়া তথ্যে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে নগরীর ষ্টেশন তেলের ডিপো সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউন থেকে চিনি ১৫০ কেজি, খেজুর ৭০ কেজি, সয়াবিন তেল ১৬৩ লিটার, মশুর ডাল ৬১৩ কেজি, ছোলা ১৫০ কেজি উদ্ধার করা হয়। অভিযানের সময় টিসিবির পণ্য অবৈধভাবে মজুদের দায়ে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের ডিসি সনাতন চক্রবতি বলেন, অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ করার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে ডিলার রুবেল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।