• দেশজুড়ে
  • নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং ডায়াবেটিস সচেতনতা দিবসে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং ডায়াবেটিস সচেতনতা দিবসে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
নব নির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা এবং ডায়াবেটিস সচেতনতা দিবসে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

রিফাত মল্লিক,মাগুরা প্রতিনিধি:

ব নির্বাচিত সংসদ সদস্য (মাগুরা-১) মোঃ মনোয়ার হোসেন খাঁন-কে সংবর্ধনা এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

“ডায়াবেটিসকে জানুন, ব্যবস্থা নিন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সম্মেলন কক্ষে মাগুরা ডায়াবেটিক সমিতি-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান, অধ্যক্ষ, মাগুরা মেডিকেল কলেজ; ডা. মোঃ শামীম কবীর, সিভিল সার্জন, মাগুরা; ডা. মোঃ মোহসিন উদ্দিন, তত্ত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরা এবং ডাঃ দেবাশিস বিশ্বাস, সহকারী অধ্যাপক, মাগুরা মেডিকেল কলেজ। এছাড়াও অনুষ্ঠানে মাগুরা ডায়াবেটিক সমিতির কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, চিকিৎসক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মুখ্য আলোচক হিসেবে ডা. মোঃ মেহেদী হাসান, কনসালট্যান্ট (মেডিসিন), ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মাগুরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা।

বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক রোগ। সময়মতো শনাক্তকরণ ও সচেতনতার মাধ্যমে এর জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। তারা জনসাধারণকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পরে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়