• দেশজুড়ে
  • টাঙ্গাইলে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইলে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে, ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

দেশজুড়ে ১ মিনিট পড়া
টাঙ্গাইলে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে, ঘুমন্ত অবস্থায়  বৃদ্ধের মৃত্যু

এরশাদুল ইসলাম,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে মাটি ভর্তি চলন্ত ড্রাম ট্রাক ঘরে ঢুকে নাজিম উদ্দিন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় নিহতের স্ত্রী মতিয়ারা বেগম আহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উপজেলার বানাইল ইউনিয়নের পাঁছচামারী গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে নাজিম উদ্দিন (৭৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনে ঘুমিয়ে পড়েন। ভোরে নাজিম উদ্দিনের ঘরে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঢুকিয়ে দেন চালক। বিকট শব্দ পেয়ে স্ত্রী মতিয়ারা বেগম দেখেন ড্রাম ট্রাকের নিচে পড়ে আছেন তাঁর স্বামী। পরে পরিবারের সদস্যরা প্রায় ১ঘন্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে নিহতের মরদেহ বের করে। খবর খেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মরদেহ পাঠানো হয়।

পরিবারের সদস্যের অভিযোগ করেন, চালক নেশাগ্রস্ত হয়ে মাটি ভর্তি ড্রাম ট্রাক ঘরের ভেতর ঢুকিয়ে দেন। তারা মাটি কাটা বন্ধ, ট্রাক চালকসহ মাটি ব্যবসায়ীদের শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে মির্জাপুর থানার এসআই রাহাদুজ্জামান আকন্দ বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল পৌছায়। ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।