• দেশজুড়ে
  • আসন্ন ইউপি নির্বাচনে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী

আসন্ন ইউপি নির্বাচনে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী

দেশজুড়ে ১ মিনিট পড়া
আসন্ন ইউপি নির্বাচনে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় ইউনিয়নবাসী

আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউপি নির্বাচনে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় জনগণ।ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি।জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।তিনি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।সাধ্য অনুযায়ী সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন।কোভিট-১৯ করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থেকে অগ্রণী ভুমিকা রেখেছেন।তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।স্থানীয় সাধারণ জনগণ বলেন,এলাকার উন্নয়নের জন্য তাঁর মতো একজন জনপ্রতিনিধি বড়ই প্রয়োজন।স্থানীয়রা আরো বলেন তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রান। তিনি বিভিন্ন উন্নয়নমূলক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।পলাশবাড়ী উপজেলার ৭নং পবনাপুর ইউপির ৮নং ওয়ার্ডের মরহুম কালু শেখ এর ৩য় পুত্র মোঃ আনোয়ার হোসেন।সভাপতি পূর্বফরিদপুর শাহী জামে মসজিদ ও সভাপতি পূর্বফরিদপুর রাসেল ক্বরিয়াতুন কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও নিল্লাহ বোর্ডিং।আগামী ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে ও উন্নয়নের স্বার্থে সমাজসেবক হিসাবে বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী আনোয়ার হোসেনকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় পবনাপুর ইউনিয়নবাসী।সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান,আমার ভোটার এলাকায় আমি নিবার্চিত হলে,এলাকায় কোন দুর্নীতি,সন্র্যাস মাদকব্যবসা চলবে না।এবং সার্বিক উন্নয়নসহ গরীব,দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।