আজ লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিহ্মক এবং জেলা শিল্পকলা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা নুরুজ্জামান খন্দকার ( ম্যাগ গাইভার) স্যারের মৃত্যু বার্ষিকী। লালমনিরহাট শিক্ষা সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের সকল অনুরাগীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়ে নুরিতা নুশরত খন্দকার। তিনি বলেছেন, আমার বাবার জীবন মোট দুই ভাগে বিভক্ত। প্রথমভাগে তাঁর ভারত জীবন, যেখানে তাঁর জন্ম, শিক্ষা এবং সংগ্রামী রাজনৈতিক জীবনের এক বিস্তর প্রান্তর পড়ে আছে। দ্বিতীয় জীবনটির নাম বাংলাদেশ, যেখানে তাঁর কর্ম, সংসার এবং ত্যাগের অটল এক বিস্ময়কর আত্মশক্তির চারণভূমি পড়ে রয়েছে। আমার জীবনের প্রথম দীক্ষা গুরু আমার বাবা এবং মা। দুজনের কাছেই একটি শিক্ষা খুব ভালোভাবে রপ্ত করেছি, তা হলো সত্যকে ভয় না পাওয়া।
ছবি: শিক্ষা ও সংস্কৃতি সেবক এবং লালমনিরহাট জেলা শিল্পকলা একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষক নুরুজ্জামান খন্দকারকে শেষ সম্মান জানানো হয় লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্র বেদীতে। তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০১৪ খৃষ্টাব্দ। সাবেক জি এস আবু বক্কর শেখ বলেন, দিনহাটা মহাবিদ্যালয় সাধারণ সম্পাদক ছিলেন নুরুজ্জান খন্দকার। আমি দেখিনি তবে তবে শুনেছি ওই মহাবিদ্যালয়ের অধ্যাপকদের নিকট যে তিনি একজন প্রভাবশালী জি এস ছিলেন। যদিও আমিও তার অনেক পরে জিএস হয়েছিলাম।