দিনাজপুর জেলায় মন্ত্রীর আগমন উপলক্ষে দিনাজপুরের সকল সরকারী দপ্তর প্রধানদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি-২০২৬ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ এই মত বিনিময় সভার আয়োজন করে দিনাজপুর প্রশাসন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডাঃ আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি।
দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর-৪ আসনের এমপি আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর -৫ আসনের এমপি এ জেড এম রেজাওয়ানুল হক, দিনাজপুর-১ আসনের এমপি মোঃ মনজুরুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।
এ সময় দিনাজপুর জেলার সকল সরকারি দপ্তরের অফিস প্রধান, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শুরুতে মত বিনিময় সভার প্রধান অতিথি মাননীয় মন্ত্রী কে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।