পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে যানজট নিরসন এবং বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে দিনাজপুর জেলা প্রশাসন। অভিযানে সর্বমোট ১৭ হাজার ৭০০ টাকা জরিমান আদায় করা হয়।
১ মার্চ ২০২৬ রোববার দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থান বাহাদুর বাজার ও স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে রোলেক্স বেকারিকে ১০০০০ (দশ হাজার) হাজার টাকা, একই আইনের ৫২ ধারা লঙ্ঘনের অভিযোগে মিলেনিয়াম সুইটসকে ৫০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার সময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল হালিমসহ জেলা প্রশাসনের দুইজন ম্যাজিস্ট্রেট, ডিবি পুলিশ ও কোতয়ালি থানা পুলিশের একদল সদস্য উপস্থিত ছিলেন।
অভিযান শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন বলেন এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
উল্লেখ্য, রমজান শুরুর আগে স্বল্প পরিসরে এবং রমজান শুরু হওয়ার পর থেকে উক্ত দুটি স্থানে ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িয়ে সড়কের উপর বিভিন্ন পসরা বসাতে যানজট সৃষ্টি হচ্ছে।