• দেশজুড়ে
  • গাজীপুরে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি

গাজীপুরে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায়  আমরা কাজ করে যাচ্ছি

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ্, গাজীপুর

পানি সম্পদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন। সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচী হাতে নিয়েছে সরকার। দ্রুতই এ কার্যক্রম শুরু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। দেশে এখন জনগণের সরকার রয়েছে। তিনি গতকাল সোমবার বিকালে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় গাছা খাল ও দুপুরে শ্রীপুরের জিয়াউর রহমানের খনন করা চৌক্কার খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমিক সরকার গঠন করা একটা দৃষ্টান্ত। আমরা সেখানে বলেছিলাম আমরা পাঁচ বছরে ২০হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করবো। এক সপ্তাহ সময় হয়নাই আমরা শপথ নিয়েছি তার পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি। এটা হল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি আলোকে তার রাজনৈতিক দর্শন, তার আদর্শের ভিত্তিতে আমরা যারা নির্বাচিত হয়েছি। তিনি বলেন, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে, সেখানে হয় মার্কেট করে, না হয় বাড়িঘর করে। এটা হল সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি। এটা জনসাধারণের, জনসাধারণের প্রয়োজনে এই খাল খনন কর্মসূচিটাকে বৃহৎ আকারে নিয়ে গিয়ে সাধারণ মানুষ যেন উপকারভোগী হয় সুবিধাটা পায় জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর অবস্থান থেকে এই কাজগুলো তখন থেকে শুরু করেছিলেন। আজকে যেহেতু সেই পর্যায়ে নেই, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল প্রতিশ্রুতি ছিল। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ও জেলা বিএনপি’র সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিকালে মন্ত্রী গাজীপুর সিটি কর্পোরেশনের বনমালা ধীরাশ্রম এলাকায় একটি খাল পরিদর্শন করেন। এসময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠনের পর দৃশ্যমান কিছু কাজ শুরু করেছি। ইতিমধ্যে দেশবাসী অবহিত, চোখের সামনে সবকিছু দৃশ্যমান বাস্তবে কাজগুলো এগিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে এই দেশটাকে সামনের দিকে নতুন ভাবে গড়া, নতুন ভাবে নির্মাণ করার কাজ শুরু করেছি। বিভিন্ন শিল্প কল কারখানাতো ভেঙ্গে দেয়া যাবে না, বন্ধ করে দেয়া যাবে না। তবে পরিকল্পিত শিল্প কলকারখানা এবং পরিকল্পিত ভাবে যে বর্জ্য গুলো দুর হয়, বর্জ্য নিষ্কাশনের জন্য এরকম নতুন প্রকল্প গ্রহণ করা। আমাদের পরিকল্পনায় আছে। সেই দায়িত্বটুকু নিয়ে আমরা আলোচনা করেছি এবং নতুন ভাবে আমরা যে কাজে আসলাম সেটি হল খালপুনন খনন।