• দেশজুড়ে
  • গাইবান্ধায় শিক্ষিকা শামসুন্নাহার রুমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় শিক্ষিকা শামসুন্নাহার রুমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় শিক্ষিকা শামসুন্নাহার রুমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।আজ সোমবার সকালে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষক-শিক্ষিকা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন।