একই সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়নের শতকরা হার নিয়মিতভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি সমন্বিত অনলাইন ডাটাবেজ চালু করা হয়েছে। এতে প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় গৃহীত সব কার্যক্রম ধাপে ধাপে সংরক্ষণ ও হালনাগাদ করা হবে।
সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://mirhelal.com/180days/) ভিজিট করে নাগরিকেরা প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। এব্যাপারে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলানিউজকে জানান, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ যেন সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে জানতে পারেন এবং বাস্তবায়নের হার পর্যবেক্ষণ করতে পারেন—সেই লক্ষ্যেই এই ডাটাবেজ চালু করা হয়েছে। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পসমূহ এগিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত তথ্য হালনাগাদ অব্যাহত থাকবে।