• দেশজুড়ে
  • মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাগুরায় খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

রিফাত মল্লিক,মাগুরা প্রতিনিধি:

রকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং “সম্মিলিত সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা-২০২৫” সংশোধনের দাবিতে মাগুরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের চৌরঙ্গী মোড়, মাগুরা প্রেসক্লাব-এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করা হয়। একই সঙ্গে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালকের নিকট পৃথক স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ, ক্যাশিয়ার মোঃ আবুজাফর আহমেদসহ জেলার কার্ডধারী খুচরা সার বিক্রেতারা। বক্তারা বলেন, নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিদ্যমান খুচরা বিক্রেতাদের সনদ স্থগিত হয়ে প্রায় ৪৪ হাজার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী অনিশ্চয়তার মুখে পড়বেন। তারা দীর্ঘদিন ধরে কৃষকদের বকেয়া ভিত্তিতে সার সরবরাহ করে আসছেন এবং ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। হঠাৎ নীতিমালা কার্যকর হলে বহু পরিবার কর্মহীন হয়ে পড়বে। এ সময় তারা নীতিমালা পুনর্বিবেচনা, কার্যকারিতা স্থগিত এবং বিদ্যমান বিক্রেতাদের সম্মিলিত কাঠামোর আওতায় অন্তর্ভুক্তির দাবি জানান।