• দেশজুড়ে
  • মাদ্রাসা পড়ুয়া ০২ জন নাবালক নিখোঁজ ভিকটিমদেরকে রাজশাহীর বেলপুকুর থেকে যৌথ অভিযানে উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ ও সিপিএসসি, র‌্যাব-১

মাদ্রাসা পড়ুয়া ০২ জন নাবালক নিখোঁজ ভিকটিমদেরকে রাজশাহীর বেলপুকুর থেকে যৌথ অভিযানে উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ ও সিপিএসসি, র‌্যাব-১

দেশজুড়ে ১ মিনিট পড়া
মাদ্রাসা পড়ুয়া ০২ জন নাবালক নিখোঁজ ভিকটিমদেরকে রাজশাহীর বেলপুকুর থেকে যৌথ অভিযানে উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ ও সিপিএসসি, র‌্যাব-১

মোঃ আবুল বাশার, রাজশাহী প্রতিিনিধি।

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২৬ তারিখ রাত্রী ২৩.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ১। রিফাত ইসলাম (১৪), ২। মোঃ আকাশ আহমেদ (১৪) ভিকটিমদ্বয়’কে উদ্ধার করে।

জিডি সূত্রে জানা যায়, নিখোঁজ ১। রিফাত ইসলাম (১৪), ২। মোঃ আকাশ আহমেদ (১৪) ভিকটিমদ্বয় ২৮/০২/২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকার সময় মতিহার থানাধীন ভাল্লুকপুকুর এলাকা হতে নিখোঁজ হয়। পরবর্তীতে এ সংক্রান্তে রাজশাহী মতিহার থানায় ভিকটিমের পরিবার ০২ টি সাধারণ ডায়েরী করেন।

এরই প্রেক্ষিতে নিখোঁজ ভিকটিমদ্বয়'কে উদ্ধারের জন্য অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে র‌্যাব-৫, সিপিএসসি ও র‌্যাব-১, সিপিএসসি এর একটি যৌথ আভিযানিক দল র‌্যাব হেডকোয়াটারস্ এর ইন্ট উইং এর সহযোগিতায় ভিকটিমদের অবস্থান সনাক্তপূর্বক গত ০২/০৩/২০২৬ তারিখ রাত্রী ২৩.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন বেলপুকুর বাইপাস মোড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমদ্বয় রিফাত ইসলাম (১৪), মোঃ আকাশ আহমেদ (১৪)’কে উদ্ধার করতে সক্ষম হয়।

উক্ত ভিকটিমদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।