• দেশজুড়ে
  • ‎মিথ‍্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও অত‍্যাচার মুক্ত সমাজ গড়তে চাই : অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ

‎মিথ‍্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও অত‍্যাচার মুক্ত সমাজ গড়তে চাই : অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ

দেশজুড়ে ১ মিনিট পড়া
‎মিথ‍্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও অত‍্যাচার মুক্ত সমাজ গড়তে চাই : অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ

‎শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা :

থ‍্যা মামলা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, জুলুম অত‍্যাচার মুক্ত শান্তি সমৃদ্ধির সমাজ আমরা সকলে চাই। সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।

‎মঙ্গলবার (০৩ মার্চ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

‎তিনি বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসন সাবাই মিলে যেখানে অন‍্যায় অত‍্যাচার জুলুম অবিচার নির্যাতন সেখানে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করব ইনশাআল্লাহ। সাংবাদিকদের উপর দাবি রেখে তিনি বলেন, সমাজে যেখানে অসংগতি, মানুষ নির্যাতনের শিকার, জুলুমের শিকার সেইসব খবর গুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।

‎তিনি আরোও বলেন, উপজেলার প্রত‍্যন্ত অঞ্চলের খবরা খবর যেখানে প্রশাসন থেকে হয়রানি হচ্ছে, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীর মাধ‍্যমে সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষ গুলো হয়রানি হলে আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।

‎অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমি প্রশাসনকে বলেছি সামাজে করো বিরুদ্ধে অহেতুক মিথ‍্যা মামলা নিয়ে কারো হয়রানি করবেন না। সাথে সাথে আপনাদের প্রতি আমার দাবি আপনারাও অহেতুক কাউকে হয়রানি করার মানসে মিথ‍্যা সংবাদ পরিবেশন করবেন না। কারণ সাংবাদিক সমাজের দর্পন। আমরা আপনাদের কাছ থেকে সবসময় সত‍্য ঘটনা তুলে ধরার আহবান জানাই।

‎তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনি হতে হবে মানব কল্যাণের জন্য। আপনাদের উচিৎ হবে সঠিক তথ‍্য তুলে ধরা। আপনারা আমারও বিরুদ্ধে লিখতে পারবেন যাতে আমি সংশোধন হতে পারি। তবে আমার বক্তব্যটাও নিবেন।

‎বাংলাদেশ জানায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাওঃ মফিদুল্লার সভাপতিত্বে ও পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিন এর সঞ্চালনায়

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক। সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারী অধ্যাঃ ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাঃ গোলাম ফারুক প্রমুখ।