• জাতীয়
  • পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ১ মিনিট পড়া
পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এমন কোনো কাজ করা যাবে না, যার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ট্রাফিক ব্যবস্থাপনাকে যানজটমুক্ত ও আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

পুলিশের পক্ষ থেকে উত্থাপিত সব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

বর্তমান আইন-শৃঙ্খলার যাবতীয় সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর যথাযথ নির্দেশনায় শিগগিরই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররা, যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররা, সহকারী পুলিশ কমিশনাররা, অফিসার ইনচার্জরা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: পুলিশ সর্বোচ্চ স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কতা অবলম্বন