পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলার উত্তর ফরিদপুর ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ-২০২৬ শুক্রবার স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সবুর, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হাফিজুর ইসলাম, দিনাজপুর মার্কেন্টাইল ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ মনজুর হোসেন, ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান আহসান হাবীব, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম, ম্যানেজার মোঃ গোলাম কিবরিয়া সহ সমবায় সমিতির পরিচালক ও সদস্যবৃন্দ।
ইফতারের পূর্বে দেশ-জাতির, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুজ্জামান।