নোয়াখালী সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের মইজদীপুর গ্রামের ঐতিহ্যবাহি রেইনবো ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আজ শুক্রবার দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোহরাব হোসেন সুমন, চেয়ারম্যান, রেইনবো যুব ফাউন্ডেশন এবং সভাপতি মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ড. খন্দকার নাজমুল হক, সিইও, রেইনবো ফাউন্ডেশন এবং সিনিয়র সহ-সভাপতি মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা। সভাপতি মো: জাফর উল্যাহ, সাধারণ সম্পাদক, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা। ইঞ্জিনিয়ার আজমত হোসেন, কোষাধ্যক্ষ মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অনেক সম্মানিত অতিথি বৃন্দ।