গাজীপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়া। আজ রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে গাজীপুরসহ মোট পাঁচটি জেলায় (চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা) নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নুরুল করিম ভূঁইয়া বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসেবে কর্মরত আছেন। সাংবাদিকতা থেকে মাঠ প্রশাসন: এক বর্ণাঢ্য ক্যারিয়ার মো. নুরুল করিম ভূঁইয়া প্রশাসনের কর্মকর্তা হলেও গণমাধ্যমের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিত। কর্মজীবনের শুরুতে তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার উল্লেখযোগ্য কিছু পরিচয়: পেশাগত অভিজ্ঞতা: ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেতৃত্ব: ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি (২০০৩-২০০৪) ছিলেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিনেসোটা স্টেট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। প্রশাসনিক অভিজ্ঞতা: এর আগে তিনি ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পারিবারিক : তিনি বিবাহিত। তাঁর সহধর্মীনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। এ দম্পতির দুটি সন্তান রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকতা ও প্রশাসনের এই মেলবন্ধনের কারণে নতুন জেলা প্রশাসক হিসাবে তাঁর নিয়োগকে গাজীপুরের সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা ইতিবাচক হিসেবে
গাজীপুরের নতুন জেলা প্রশাসক সাবেক সাংবাদিক নুরুল করিম ভূঁইয়া
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাজীপুর প্রতিনিধি: