• জাতীয়
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

জাতীয় ১ মিনিট পড়া
আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

সাভারে তালাবদ্ধ একটি কক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়নের ইসলামনগর এলাকার একটি ভবনের কক্ষ থেকে শারমিন জাহান খালেদা নামে এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বিকেলে তার স্বামী বাসায় গিয়ে তালাবদ্ধ কক্ষ থেকে তার রক্তাক্ত অচেতন দেহ উদ্ধার করে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তার মাথায় ভারি কিছুর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

Tags: আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ