• বিনোদন
  • টায় কার্ডিয়াক অ্যারে

টায় কার্ডিয়াক অ্যারে

বিনোদন ১ মিনিট পড়া
টায় কার্ডিয়াক অ্যারে

দেশের অভিনয় জগতের অতি পরিচিত মুখ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এ সময় অনেকেই তার বাসায় ছুটে যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক কন্যা সন্তান ও স্ত্রী রেখে গেছেন।

আগামীকাল বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা শেষে রাজশাহীতে মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৬৫ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন শামস সুমন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন স্বননের সদস্য ছিলেন এই অভিনেতা । তার অভিনীত চলচ্চিত্রগুলো হলো- মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) ইত্যাদি।

স্বপ্নপুরণ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে সেরা অভিনয়ের জন্য ২০০৮ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি রেডিওর খ্যাতিমান শিল্পী ছিলেন। চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চসহ অভিনয়ের তিন মাধ্যমেই দক্ষতার ছাপ রাখেন গুণী এই অভিনেতা।

Tags: টায় কার্ডিয়াক অ্যারে