পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাহাড় এবং সমতলের সকল সম্প্রদায়ের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসের ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ঈদুল ফিতর সেই শিক্ষা ও আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ।
মন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বছরের রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং ঈদযাত্রা সাধারণ মানুষের জন্য অন্যান্য সময়ের তুলনায় অধিক শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক ছিলো, যা জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
তিনি - দেশের এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং একটি শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মাননীয় মন্ত্রী তার বাণীতে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।