• জাতীয়
  • গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

জাতীয় ১ মিনিট পড়া
গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না

২৫ মার্চ রাতে গণহত্যা দিবসের ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না।

যদিও সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের প্রথম প্রহর স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ‘ব্ল্যাক-আউট’ পালন করা হবে। তবে কেপিআই, জরুরি স্থাপনা, বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে ১ মিনিটের ব্ল্যাক-আউট হবে না।

তবে কেন পালন করা হবে না—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। জানা যায়, ১৯৭১ সালের ২৫ মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালি, ছাত্র-শিক্ষক, ও পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে হাজারো মানুষকে হত্যা করে। দেশের ইতিহাসে এটি ‘কালরাত’ হিসেবে পরিচিত।

জাতীয় সংসদে ২০১৭ সালের ১১ মার্চ ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এরপর ২০ মার্চ তখনকার আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব অনুমোদন করে। ওই বছরের প্রথম ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়।

Tags: গণহত্যা দিবস প্রতীকী ব্ল্যাক-আউট হ