• আন্তর্জাতিক
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন ‘শেষের পথে’: হাউস স্পিকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন ‘শেষের পথে’: হাউস স্পিকার

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন ‘শেষের পথে’: হাউস স্পিকার

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ এখন ‘শেষের পথে’।

বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন গণমাধ্যমকে হাউস স্পিকার এ কথা বলেন।

মাইক জনসন বলেন, ‘আমি মনে করি, আমরা “অপারেশন এপিক ফিউরি” গুটিয়ে আনছি। আমার ধারণা, এটি দ্রুতই শেষ হবে এবং এটি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যের পর হাউস স্পিকার জনসনের এই মন্তব্য সামনে এসেছে। ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রশাসন ইরানের ‘সঠিক ব্যক্তিদের’ সঙ্গে কথা বলছে, যারা একটি চুক্তি করতে আগ্রহী।

তবে ইরান এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো একটি শান্তি পরিকল্পনাকে ‘বাড়াবাড়ি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে। সূত্র: বিবিসি

Tags: যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ হাউস স্পিকার