• জাতীয়
  • ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

জাতীয় ১ মিনিট পড়া
ঢাকাসহ ৬ বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

রাজধানী ঢাকাসহ দেশের ছয় বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

এ ছাড়া দিন ও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এ অবস্থায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বান্দরবানে ২১ মিলিমিটার।

Tags: ঢাকাসহ ৬ বিভাগ বজ্রবৃষ্টির শঙ্কা