এই ম্যাচ দিয়েই বাছাই পর্ব শেষ হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদের। আজ শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি সিঙ্গাপুরে এসে পৌঁছেছেন হামজা চৌধুরীরা।
গতকাল ভিয়েতনামের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয় দিয়ে রাঙাতে চায় লাল সবুজের দল।
যদিও গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে ১-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান কাপ বাছাইয়ে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। ‘সি’ গ্রুপ থেকে পাঁচ ম্যাচ খেলে একটিতে জয়, দুটি করে পরাজয় এবং ড্রয়ে ৫ পয়েন্ট বাংলাদেশের। টেবিলের তিনে বাংলাদেশ। এই গ্রুপ থেকে আগেই ২০২৭ সালের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর।