• দেশজুড়ে
  • গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় পল্লী সঞ্চয় ব্যাংকের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা

গাইবান্ধা জেলার সকল পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহণে দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার ২৭ মার্চ গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলন আয়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন হয়।মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের মানোন্নয়ন এবং দায়িত্ব পালনে অধিক সক্ষমতা নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।পল্লী সঞ্চয় ব্যাংকের হেড অফিস কর্তৃক আয়োজিত দু,দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয় প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে রয়েছেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজ লাইলাতুল হোসেন।তিনি,সকল প্রশিক্ষার্থীদের ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের গুরুত্বারোপ করেন সেইসাথে সিটিজেন চার্টার,তথ্য অধিকার আইন এবং দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে,বিশেষ অতিথি হিসেবে জনাব রুহুল আমিন সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব আব্দুর রহমান সিনিয়র প্রিন্সিপাল অফিসার, জনাব মাজেদুর রহমান প্রিন্সিপাল অফিসার ছাড়াও জেলা ও উপজেলার সিনিয়র কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষকরা, মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় দিকগুলো সরাসরি জানতে এবং মাঠপর্যায়ের কর্মকর্তারা প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট প্রশিক্ষকদের কাছে বিভিন্ন সমস্যা ও জটিলতার দ্রুত সমাধানের লক্ষ্যে বোঝাপড়া,সমন্বয় এবং পারস্পরিক আস্থা আরও দৃঢ় করার প্রত্যায় ব্যক্ত করেন।পল্লী সঞ্চয় ব্যাংকের টেকসই উন্নয়ন,সুশাসন এবং সেবার মানোন্নয়নে এ প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা করেন অংশগ্রহণকারীরা।