চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংগাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজনে শনিবার বিকেল পাচটায় বাংগাবাড়ি বাজারে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, বাংগাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা ডঃ আব্দুল গনি, বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, শিক্ষক রুহুল আমিন, বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেন প্রমুখ । বক্তারা বলেন যারা মাদকদ্রব্য বিক্রি করছেন তারা ভালো হয়ে যান নইলে বাংগাবাড়ির সর্বস্তরের জনগণ মাদক নির্মূলে যা কিছু পদক্ষেপ নিতে বাধ্য হবে।
গোমস্তাপুরের বাংগাবাড়িতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
নুর মোহাম্মদ ,গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি