নীলফামারীর জলঢাকায় ধানক্ষেত থেকে মমিনুর রহমান (১৬) নামের এক কিশোরের মরদেহ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত মমিনুর উপজেলার বগুলাগাড়ি ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি ) নাজমুল আলম জানান এ তথ্য নিশ্চিত করেন। আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার কাঁঠালী ইউনিয়নের কাঁঠালী গ্রামের হামিদুল মেম্বারের বাড়ীর পাশের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাস উদ্ধার করে জলঢাকা থানায় নিয়ে যায়। এদিকে, নিহতের বাবা আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, আমার ছেলেকে কে বা কাহারা বাড়ী থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে আইনে আওতায় আনার অনুরোধ জানাই। জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জানান, লাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্দের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি (ইউডি) অপমৃত্যুর মামলা হয়েছে।
জলঢাকায় ধানক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার
দেশজুড়ে
১ মিনিট পড়া
তৈয়ব আলী সরকার, নীলফামারী।