• দেশজুড়ে
  • সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় সিলেটেও মহান জাতীয় স্বাধীনতা ও শিশু দিবস পালিত হয়েছে।

সারা দেশের মতো যথাযোগ্য মর্যাদায় সিলেটেও মহান জাতীয় স্বাধীনতা ও শিশু দিবস পালিত হয়েছে।

দেশজুড়ে ১ মিনিট পড়া

শফিকুর রহমান,সিলেট

দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসকের ফুল দেবার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর সদস্যরা শ্রদ্ধা প্রদর্শন করেন। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠন এর মধ্যে দিনব্যাপী আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনার মাধ্যমে দেশ মাতৃকার অমৃত সন্তানদের স্মরণে রক্তদান কর্মসূচিও পালিত হয়েছে।

বিভিন্ন শিশু সংগঠন ছবি আকা ও শিশু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে নুরতারা সমাজ কল্যান সংস্হা সংগঠন এর বাগবাড়ী কার্যালয়ে এক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে, এতে সংগঠন এর সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃটেন এর বিশিষ্ট কমিউনিটি নেতা আলহাজ্ব আংগুর মিয়া। পরে তার আয়োজনে কাংগালীভোজ এর আয়োজন করা হয়।