• বিনোদন
  • ২০০ রুপিতে এক বোতল পানি! নিজের ব্র্যান্ডের আকাশছোঁয়া দাম নিয়ে মুখ খুললেন ভূমি পেডনেকর

২০০ রুপিতে এক বোতল পানি! নিজের ব্র্যান্ডের আকাশছোঁয়া দাম নিয়ে মুখ খুললেন ভূমি পেডনেকর

সাধারণ মানুষের জন্য নয়, নিজের ব্র্যান্ডের পানিকে ‘প্রিমিয়াম প্রোডাক্ট’ দাবি করে ট্রলের জবাব দিলেন এই বলিউড অভিনেত্রী।

বিনোদন ১ মিনিট পড়া
২০০ রুপিতে এক বোতল পানি! নিজের ব্র্যান্ডের আকাশছোঁয়া দাম নিয়ে মুখ খুললেন ভূমি পেডনেকর

সাধারণত এক বোতল পানির দাম ২০ থেকে ৫০ টাকার মধ্যে হলেও বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের ব্র্যান্ডের পানির দাম আকাশছোঁয়া। ৫০০ মিলিলিটারের এক বোতল পানির দাম প্রায় ১৩০ টাকা এবং ৭৫০ মিলিলিটারের বোতল বিক্রি হচ্ছে ১৭৬ থেকে ২০০ রুপিতে। নিজের ব্র্যান্ড 'ব্যাকবে'-র এই উচ্চমূল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর এখন শুধু রুপালি পর্দার তারকা নন, তিনি একজন সফল উদ্যোক্তাও। তবে সম্প্রতি তার বোতলজাত পানির ব্র্যান্ড 'ব্যাকবে' (Backbay) নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মূলত পানির উচ্চমূল্য ঘিরেই নেটিজেনদের তোপের মুখে পড়েছেন তিনি।

কেন এত দাম ভূমির পানির? ২০২৫ সালে বোন সমীক্ষার সঙ্গে হাত মিলিয়ে হিমাচল প্রদেশে নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলে এই ব্যবসা শুরু করেছিলেন ভূমি। বর্তমানে তাদের ৫০০ মিলিলিটারের ১২টি বোতলের একটি প্যাকেটের দাম পড়ছে প্রায় ১,৫৫৬ রুপি। অর্থাৎ একটি ছোট বোতলের দাম প্রায় ১৩০ রুপি। অন্যদিকে ৭৫০ মিলিলিটারের বোতল পাওয়া যাচ্ছে ১৭৬ থেকে ২০০ রুপিতে। সাধারণ পানির তুলনায় এই দাম কয়েকগুণ বেশি হওয়ায় ট্রলের শিকার হতে হয়েছে তাকে।

সমালোচনার জবাবে যা বললেন ভূমি সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি এই বিতর্কের জবাব দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান যে, তার এই ব্র্যান্ডটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়, বরং এটি একটি 'প্রিমিয়াম প্রোডাক্ট'। ভূমি বলেন, "হ্যাঁ, আমার পানির দাম বেশি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাজারে অনেক আন্তর্জাতিক ব্র্যান্ড আছে যেগুলোর দাম ৫০০-৬০০ টাকা। সেগুলোর তুলনায় আমার ব্র্যান্ডের দাম তো অনেক কম।"

নিজের উপার্জিত জমানো টাকায় বিনিয়োগ নিজের এই ব্যবসার পেছনের পরিশ্রমের কথা তুলে ধরে ভূমি জানান, মাত্র ১৭ বছর বয়সে যশ রাজ ফিল্মস থেকে পাওয়া প্রথম ৭ হাজার রুপি বেতন থেকেই তিনি বিনিয়োগ শুরু করেছিলেন। তিল তিল করে জমানো সেই টাকাতেই আজ 'ব্যাকবে' দাঁড়িয়ে আছে। কোনো বাইরের বিনিয়োগ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা ও অভিনয় ভূমি জানান, তিনি শুধু পানির ব্যবসায় থেমে থাকতে চান না। তার ব্র্যান্ডটিকে এখন একটি পূর্ণাঙ্গ 'বেভারেজ ব্র্যান্ড' হিসেবে গড়ে তোলার কাজ করছেন তিনি। অভিনয়ের ক্ষেত্রে ভূমিকে সর্বশেষ দেখা গেছে সুরেশ ত্রিবেনীর ওয়েব সিরিজ 'ডালডাল'-এ। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।

Tags: business news bollywood news bhumi pednekar backbay water premium water brand entertainment news india