• দেশজুড়ে
  • গাইবান্ধায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে মানববন্ধন

গাইবান্ধায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে মানববন্ধন

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির আয়োজনে মানববন্ধন

আসাদুজ্জামান রুবেল গাইবান্ধা প্রতিনিধি

৪ দফা দাবি আদায়ে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি গাইবান্ধা জেলা শাখার আয়োজনে রোববার ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলার বিপুল সংখ্যক ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে সাধারণ জনগণের মধ্যে ওষুধ ব্যবসায়ীরা ৪ দফা দাবি সম্বলিত লিফলেটও বিতরণ করেন।মানববন্ধনে বক্তব্য দেন ওষুধ ব্যবসায়ী আবু সাঈদ শিমুল,শরিফুল কবির রনি,রেজাউল করিম তাজু, জিল্লুর রহমান মাসুম,মো.আলমগীর কবির, রেজা তৌফিকুর রহমান রানা,মো.জাফর ছাদেক,শহিদুর রহমান মিঠু,ফারুক আহম্মেদ বিপ্লব,মো.সেলিম মিয়া, মো.মাহফুজার রহমান,মো.আব্দুল্লাহ আল মামুন,মো. আমজাদ হোসেন প্রমুখ।লিফলেটে উল্লেখিত ৪ দফা দাবিগুলো হচ্ছে জেলা শাখায় কথিত অবৈধ আহবায়ক কমিটির সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ,বাতিলকৃত আহবায়ক কমিটির সকল সদস্যের সদস্যপদ আজীবনের জন্য নিষিদ্ধ,গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় অবৈধ কমিটি গঠনের মূল মধ্যস্থতাকারী রংপুরের আব্দুল কাদের ও নীলফামারীর সবুজসহ সংশ্লিষ্ট সকলকে সাধারণ সদস্যদের কাছে তাদের অপকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং জেলা নির্বাচনে সাংগঠনিক নিয়ম অনুসরণ করে প্রশাসকের নিবিড় তদারকির মাধ্যমে দ্রুত সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন,এসব দাবি বাস্তবায়িত না হলে জেলার সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।