• দেশজুড়ে
  • শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি

দেশজুড়ে ১ মিনিট পড়া
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি

তপুসরকার হারুন শেরপুরঃ

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। ২৮ মার্চ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ওই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে জ্বালানি তেলের সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিতকল্পে লাইসেন্সবিহীন যানবাহনে এবং বোতল/কন্টেইনারে তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, উপস্থিত গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

এছাড়া শেরপুর শহরের থানা মোড় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত যানবাহন পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইনে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, জনস্বার্থ সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।