• দেশজুড়ে
  • গাজীপুর হামে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন হাসপাতালে ২২ শিশু ভর্তি

গাজীপুর হামে আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন হাসপাতালে ২২ শিশু ভর্তি

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুর হামে আক্রান্ত হয়ে  শহীদ তাজউদ্দীন  হাসপাতালে ২২ শিশু ভর্তি

‎মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎হাসপাতালের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, হাসপাতালের ১০ তলায় শিশু ওয়ার্ডে গত তিন দিনে ২২ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হামে আক্রান্ত এই শিশুরা গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে এসে ভর্তি হয়েছেন। গত শনিবার ৬ জন, রোববার ৭ জন, সোমবার ৯ জন ভর্তি হয়েছেন৷ এদের মধ্যে অধিকাংশ গাজীপুর মহানগরীর শিশু। ‎ ‎গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গত ৩ দিনে ২২ জন শিশু ভর্তি রয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের পরামর্শ হচ্ছে, শিশুরা যেনো অপুষ্টিতে না ভোগে ও হামে আক্রান্ত রোগীদের থেকে আলাদা রাখতে হবে