শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত তাঁর মাজার জিয়া উদ্যানে শহীদ জিয়া স্মৃতি সংসদ এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন- শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিরাজ শিকদার, সহ-সভাপতি এস. এম আকাশ, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খোকন, মোঃ ইফতেখার আলম শফিক, মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক নাজমা শিকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দিন, সদস্য মোজাম্মেল হক, সুরুজ বাঙ্গালী, আব্দুল্লাহ আল হাসনাথ মিলন প্রমুখ। এসময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক প্রফেসর ডা. মাইনুল হাসান সাদিক ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক কুট্টি সরকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।