• দেশজুড়ে
  • দৌলতপুরে মোটরের সুইস দিতে যেয়ে বিদ্যুৎয়াতি হয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দৌলতপুরে মোটরের সুইস দিতে যেয়ে বিদ্যুৎয়াতি হয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দেশজুড়ে ১ মিনিট পড়া
দৌলতপুরে মোটরের সুইস দিতে যেয়ে বিদ্যুৎয়াতি হয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরের সুইস দিতে যেয়ে বিদ্যুৎয়াতী হয়ে আজমল হোসেন (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আজমল হোসেন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে। সে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির গোসলখানায় গোসল করার জন্য পানির মোটরের সুইচ দিতে যায় আজমল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখনো থানায় আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেননি। বিষয়টি জানানো হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।