নারায়ণগঞ্জে ৭৫ হাজার টিকা মজুদ আছে। যা আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত। তবে বিগত সরকারের আমলে সময়মতো হামের বুস্টার ডোজের টিকা দিলে রোগটি এভাবে ছড়িয়ে পড়তো না।
খুব শিগগিরই সারা দেশে হামের টিকা দেওয়া হবে। বুধবার দুপুরে সরকারি সফরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রূপগঞ্জে দুজন শিশুর মৃত্যুবরণ নিয়ে তিনি বলেন, ‘তারা হামের পাশাপাশি অন্য রোগে আক্রান্ত ছিল। তা ছাড়া আমরা জরুরি চিকিৎসা সহায়তার আওতায় একটি হেল্প লাইন চালু করব।
হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে ফোন করার পাশাপাশি রোগীর বাড়ি গিয়ে চিকিৎসকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’ হামকে ভয় না পেয়ে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্য তিনি আহ্বান করেন। এ ছাড়া রূপগঞ্জের সবার চিকিৎসাসেবা নিশ্চিত করে রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলার জন্য সবার সহায়তা কামনা করেন। পাশাপাশি দ্রুততম সময়ে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌসসহ হাসপাতালের চিকিৎসকগণ।