• দেশজুড়ে
  • টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বেলা ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন: টেকনাফের সাবরাং ইউনিয়নের করাচিপাড়ার জাহেদ হোসেনের ছেলে মো. জায়েদ (২৬) ও পানছড়িপাড়ার আব্দুল আলমের ছেলে সোহেল (১৮)। কোস্টগার্ড জানায়, টেকনাফ উপজেলার সাবরাং কাটাবুনিয়া এলাকায় বুধবার সন্ধ্যায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড। অভিযানে একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেয়া হয়। এ সময় মোটরসাইকেল আরোহীরা গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘মাদকপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।