গাইবান্ধায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ এবং ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের মাঝে দুর্যোগকালীন উদ্ধারে জরুরি সরঞ্জাম বিতরণ করা হয়েছে।জার্মানভিত্তিক দাতা সংস্থা এ.ডব্লিউ.ও ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সংস্থাটির প্রধান কার্যালয়ে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।এ সময় গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস সালাম উপস্থিত ছিলেন।মূলত গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ও উড়িয়া ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি এবং স্থানীয় কমিউনিটির জনগণের সহায়তার লক্ষ্যে এসব উপকরণ প্রদান করা হয়।
গাইবান্ধায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন ধরনের উপকরণ বিতরণ
দেশজুড়ে
১ মিনিট পড়া
আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা প্রতিনিধি