• দেশজুড়ে
  • গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার,আদালতে সোপর্দ

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার,আদালতে সোপর্দ

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় হামলা মামলায় আরও ২ জন গ্রেফতার,আদালতে সোপর্দ

‎‎গাইবান্ধা প্রতিনিধি

‎গাইবান্ধার পলাশবাড়ী থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।৪ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে বিশেষ অভিযানে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।‎গ্রেফতারকৃতরা হলেন পলাশ আহমেদ(৩৫)বায়তুল মাল সম্পাদক,পলাশবাড়ী যুব জামায়াত এবং গোলজার রহমান (৩৪)রুকন, পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী। তারা এজাহারভুক্ত যথাক্রমে ১নং ও ৪নং আসামি বলে জানিয়েছে পুলিশ।‎গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।‎এর আগে একই ঘটনায় কানন(সেক্রেটারি,২নং ওয়ার্ড, পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামী; এজাহারভুক্ত ৩নং আসামি)এবং মিজান (সাবেক আমীর,পলাশবাড়ী উপজেলা জামায়াতে ইসলামী;তদন্তে প্রাপ্ত আসামি) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।‎সর্বশেষ গ্রেফতারকৃত দুই আসামিকেও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।‎পুলিশ জানিয়েছে,বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।