• দেশজুড়ে
  • চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেলে ফিলিং স্টেশন

চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেলে ফিলিং স্টেশন

দেশজুড়ে ১ মিনিট পড়া
চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেলে ফিলিং স্টেশন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

তেলবাহী লরির চালকের বুদ্ধিমত্তায় বড়ধরনের ক্ষয়ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে একটি ফিলিং স্টেশন। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বরিশালের গৌরনদী নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে।

ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানিয়েছেন, পদ্মা ডিপোর পেট্রোল বোঝাই একটি লরি তেল সরবরাহের জন্য সেন্ট পিটার ফিলিং স্টেশনে প্রবেশ করে। এসময় আকস্মিকভাবে তেলের লরিতে আগুন ধরে যায়।

তাৎক্ষনিক চালক ফিলিং স্টেশন থেকে তেল বোঝাই লরিটি ফিলিং স্টেশনের সামনের গৌরনদী-আগৈলঝাড়া সড়কের মধ্যে নিয়ে আসে। যে কারণে ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে। এসময় ফিলিং স্টেশন ও তার পাশ্ববর্তী এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পরে। অপরদিকে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনেন।

তবে কি কারণে তেলবোঝাই লরিতে আগুনের সূত্রপাত ঘটেছে আর আগুনে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন।