রবিবার (৫ এপ্রিল) দুপুরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার কিছু সময় পরে শুরু হয়ে বিকেল ৩টার আগে বৈঠকটি শেষ হয়।
বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, বা এ বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন, সে বিষয়ে সাংবাদিকরা অবহিত হতে চাইলে কেউই কোনো কথা বলেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে জানতে গণমাধ্যমেরকর্মীরা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে কথা বলতে তার দপ্তরে অপেক্ষা করেছেন। জানা গেছে, নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ডাকে ৬ দিনের কর্মসূচি পালিত হচ্ছে।