• দেশজুড়ে
  • রাঙ্গামাটিতে পাঁচ দিনব্যাপী উৎসব ২০২৬ শুরু

রাঙ্গামাটিতে পাঁচ দিনব্যাপী উৎসব ২০২৬ শুরু

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙ্গামাটিতে পাঁচ দিনব্যাপী উৎসব ২০২৬   শুরু

দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গমাটি

চাকমা,মারমা,ত্রিপুরা,তংচংগা সহ পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব ‘বিজু, বৈসু, সাংগ্রাই, বিহু ও বিষু’ উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে বর্ণাঢ্য পাঁচ দিনব্যাপী উৎসব মেলা ২০২৬। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান । সোমবার(৬ এপ্রিল) বিকেলে রাঙ্গামাটি সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মেলায় পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও সংগীত পরিবেশিত, পানি খেলা হচ্ছে এবং পাহাড়িদের ঐতিহ্যবাহী হস্তশিল্প, কোমর তাঁতের কাপড়, বাঁশ ও বেতের তৈরি নান্দনিক পণ্য এবং বিভিন্ন খাবারের দোকান বসানো হয়েছে । এছাড়াও উৎসবের অংশ হিসেবে মেলা প্রাঙ্গণে পাহাড়ের জনপ্রিয় ঐতিহ্যবাহী খেলাধুলারও আয়োজন থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এই মেলা চলবে আগামী ১০ এপ্রিল শুক্রবার পর্যন্ত। পাহাড়ি সংস্কৃতির এই মিলনমেলা দেখতে স্থানীয়দের পাশাপাশি প্রচুর পর্যটক ভিড় জমাচ্ছেন।