• দেশজুড়ে
  • পলাশবাড়ীতে আযান হোটেল রেস্টুরেন্ট ক্যাফ এন্ড আবাসিক এর শুভ উদ্বোধন

পলাশবাড়ীতে আযান হোটেল রেস্টুরেন্ট ক্যাফ এন্ড আবাসিক এর শুভ উদ্বোধন

দেশজুড়ে ১ মিনিট পড়া
পলাশবাড়ীতে আযান হোটেল রেস্টুরেন্ট ক্যাফ  এন্ড আবাসিক এর শুভ উদ্বোধন

পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি- আরিয়ান রাকিব :

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরে আযান হোটেল রেস্টুরেন্ট ক্যাফ এন্ড আবাসিক এর শুভ উদ্বোধন করা হয়েছে।৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে পৌর শহরের গাইবান্ধা বাস স্ট্যান্ড সংলগ্ন ফিতা কেটে হোটেলটির আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন পলাশবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। এ সময়,পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর প্রধান, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতাসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি ছাড়া ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিষ্ঠানটির পরিচালক ও বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর কাদির মুকুল ও এনাম উদ্দীন বকুল জানান, গ্রাহকদের অনুরোধে ও সুন্দর পরিবেশে, তৃপ্তি সহকারে,ভালো মানের খাবার পরিবেশন আধুনিক উন্নত গ্রাহক সেবাই আমাদের মুল লক্ষ উদ্দেশ্য।