• দেশজুড়ে
  • যবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট

যবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট

দেশজুড়ে ১ মিনিট পড়া
যবিপ্রবি কেন্দ্রে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাস পরিচ্ছন্নতায় এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট

মোঃ রাব্বীল আলী, যবিপ্রবি

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মধ্যদিয়ে শেষ হলো চলতি বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষা।

আজ শুক্রবার (১০ এপ্রিল) জিএসটিভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘এ ’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাটি বিকেল ৩টা হতে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করেন।

ভর্তি পরীক্ষা শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট। এ কর্মসূচিতে পরীক্ষার্থীদের ফেলে যাওয়া বর্জ্য, কোচিং সেন্টার ও বিভিন্ন প্রতিষ্ঠানের লিফলেট, পানির বোতল, চিপস ও খাবারের প্যাকেট অপসারণ করা হয়। একই সঙ্গে ক্যাম্পাসের ভিতর, প্রধান ফটক, পিছনের গেট এবং আশপাশের রাস্তা পরিষ্কার করা হয়।

এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট-এর সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা মো. সুমন আলী বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি সৌন্দর্যমণ্ডিত স্থান। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন কোচিং সেন্টার ও প্রতিষ্ঠানের লিফলেট, পানির বোতল, চিপস, টিস্যু ও খাবারের প্যাকেট ছড়িয়ে ক্যাম্পাস নোংরা হয়ে যায়। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নেয়।

তিনি আরও বলেন, এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।